DHALLYWOODINFO
বাংলাদেশের চলচ্চিত্রের তথ্য এক জায়গায় — সিনেমা, কলাকুশলী, প্রেক্ষাগৃহ, পুরস্কার আর ইতিহাস নিয়ে একটি উন্মুক্ত আর্কাইভ।
DHALLYWOODINFO বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি তথ্যভাণ্ডার। ১৯৫৬ সালের মুখ ও মুখোশ থেকে শুরু করে আজকের নতুন মুক্তি — প্রতিটি সিনেমা, তার কলাকুশলী, কারিগরি দল, প্রযোজনা প্রতিষ্ঠান, শুটিং লোকেশন আর পুরস্কারের তথ্য আমরা একটি কাঠামোবদ্ধ আর্কাইভে সাজিয়ে রাখছি।
বাংলা সিনেমার ইতিহাস ছড়িয়ে আছে পুরোনো পত্রিকা, স্মৃতিকথা আর মানুষের মুখে মুখে। সেই বিক্ষিপ্ত তথ্যগুলোকে একটি নির্ভরযোগ্য, খোঁজযোগ্য ও বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত রূপ দেওয়াই আমাদের কাজ।
মুক্তির তারিখ, কাহিনি সংক্ষেপ, পূর্ণ কাস্ট ও ক্রু, পোস্টার, ট্রেলার ও রেটিং।
অভিনয়শিল্পী, পরিচালক, সংগীত পরিচালকসহ কারিগরি শিল্পীদের প্রোফাইল ও চলচ্চিত্রতালিকা।
দেশের প্রেক্ষাগৃহের তালিকা, অবস্থান এবং বর্তমানে কী চলছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন আয়োজনের বছরভিত্তিক বিজয়ী ও মনোনয়ন।
সিনেমা পর্যালোচনা, সংবাদ এবং চলচ্চিত্র নিয়ে বিশ্লেষণধর্মী লেখা।
পাঠকের রেটিং ও ভোটে তৈরি তালিকা — সেরা সিনেমা, সেরা অভিনয়শিল্পী এবং আরও অনেক কিছু।
আমাদের আর্কাইভের তথ্য মূলত তিনটি উৎস থেকে সংগৃহীত ও যাচাই করা হয়:
পরামর্শ, সংশোধনী, অংশীদারিত্ব বা বিজ্ঞাপন সংক্রান্ত যেকোনো বিষয়ে যোগাযোগ পাতা থেকে বার্তা পাঠাতে পারেন। আমরা সাধারণত কয়েক কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি।